সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর শ্বাসকষ্ট, হাসপাতালে পর্যটকের মৃত্যু
সেন্টমার্টিন দ্বীপের একটি রেস্তোরাঁয় চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে মো. ইব্রাহিম (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।



