বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় জার্মানি: শামা ওবায়েদ
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, রপ্তানি পণ্যে বৈচিত্র্য ও দক্ষ জনশক্তির কর্মসংস্থানে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।



