মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানাল সৌদি আরব
মক্কা প্রতিরক্ষা জোটের সদস্যদেশগুলোর বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। তিনি বলেছেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা এগিয়ে নিতে দেশগুলোর যৌথ উদ্যোগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

