জার্মানির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা গভীর করতে আগ্রহী বাংলাদেশ
অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও জার্মানি। বার্লিনে জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান মাইকেল শুম্যানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


