সাবেক মন্ত্রী আমুর পিএস যুবলীগ নেতা শাহিন মিরপুরে গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।


