নোয়াখালীতে তিন দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
নোয়াখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রদর্শনী মেলা। বৃহস্পতিবার নোয়াখালী প্রাণিসম্পদ কার্যালয়ের প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।


