পারমাণবিক মর্যাদা অস্বীকার করলে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন কিম জং উন
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা অস্বীকার করাকে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই সঙ্গে কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও মোতায়েনের সক্ষমতা আরও বিস্তৃত করার নির্দেশ দিয়েছেন তিনি।


