হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন আটক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে রাজধানীর ধানমণ্ডি থেকে আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার দিবাগত রাত একটার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

