দক্ষিণাঞ্চল থেকে দূরপাল্লা রুটের বাস বন্ধ, সীমাহীন দুর্ভোগে যাত্রীরা
মো. হাবিবুল্লাহ। গাজীপুরে একটি গার্মেন্টেসে চাকরি করেন তিনি। দুইদিন আগে বরিশালের চরমোনাই দরবারের মাহফিলে গিয়েছিলেন। প্রতিষ্ঠান থেকে আকস্মিক নির্দেশ আসে, আগামীকাল সোমবার সকাল ৮টার মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে।


