উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা
রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ মোঃ সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন কামারপাড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



