চীনের পলিটব্যুরোতে নতুন ধাক্কা: তদন্তের মুখে সাংহাইয়ের দলীয় প্রধান চেন জিনিং, কে তিনি?
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য এবং সাংহাইয়ের দলীয় প্রধান চেন জিনিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। ৬২ বছর বয়সী এই শীর্ষ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনা হয়েছে—চীনা রাজনৈতিক পরিভাষায় যা সাধারণত দুর্নীতির অভিযোগকেই নির্দেশ করে।


