পাকিস্তানের কাছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ: জারদারি-শেহবাজ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাঁরা বলেছেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন এবং পারিবারিক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করতে চায় ইসলামাবাদ।

