ম্যাগি ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ভোক্তাদের দৈনন্দিন রান্নাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে নেসলে বাংলাদেশ পিএলসি ও সিঙ্গার বাংলাদেশ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির জনপ্রিয় ব্র্যান্ড ম্যাগি (MAGGI) ও সিঙ্গার বাংলাদেশের (Singer Bangladesh) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।


