বহিরাগতদের নাশকতার চেষ্টা, স্বাভাবিক শিল্পাঞ্চল: নতুন মজুরিতে সন্তুষ্ট শ্রমিকরা
নতুন মজুরি ঘোষণার পর দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে ফেরার মধ্যেও বহিরাগতদের উসকানি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। গাজীপুরের ভোগড়া বাইপাস ও শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকের ছদ্মবেশে সড়ক অবরোধ, কারখানায় কাজে বাধা এবং গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।


