‘সব বিকল্প খোলা’ রেখেছেন ট্রাম্প, ইরানের সঙ্গে বৈঠকের কথা স্বীকার কুশনারের
ইরান সংকট মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন দূত জ্যারেড কুশনার। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে, চলমান এই সংকট নিরসনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অধীনে কাজ করার পাশাপাশি তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন।


