বাংলাদেশ সফর করলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট
বাংলাদেশ সফর করেছেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। বাংলাদেশ ও ইতালির মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গত শনিবার থেকে গতকাল বুধবার পর্যন্ত তিনি এ সফর করেন।



