‘টক্সিক রিলেশনশিপ’ মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর: আয়ুষ্মান খুরানা
প্রেমের সম্পর্কে সন্দেহ, অতিরিক্ত অধিকারবোধ কিংবা সঙ্গীকে নিয়ন্ত্রণের প্রবণতাকে অনেক সময় রোমান্টিকতার মোড়কে উপস্থাপন করা হয় সিনেমায়। তবে এমন গল্প বলার ধরন নিয়ে আপত্তি রয়েছে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার।


