পরীক্ষায় নকল ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় মোবাইলে অ্যালার্ট, নজিরবিহীন উদ্যোগ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকল ঠেকাতে নজিরবিহীন নজরদারি ব্যবস্থা নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশজুড়ে মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানোসহ নানা পদক্ষেপের পর গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অননুমোদিত স্মার্ট ডিভাইসসহ ১১১ পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে।


