রুয়েট দুই শিক্ষার্থীর পরিবারের হাতে মৃত্যুকালীন বীমার চেক তুলে দিলেন ভিসি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষার্থীর মৃত্যুকালীন বীমার অর্থ (চেক) হস্তান্তর করেছেন ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপাচার্যের দপ্তরে মৃত দুই শিক্ষার্থীর অভিভাবকবৃন্দের হাতে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।



