যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে তুরস্ক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে তুরস্ক তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক ফোনালাপে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
