থ্যাংকসগিভিংয়ের শুভেচ্ছাবার্তায় রাজনৈতিক প্রতিপক্ষ ও অভিবাসীদের ওপর চড়াও ট্রাম্প
যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ছুটির দিন থ্যাংকসগিভিংয়েও রাজনৈতিক আক্রমণ থেকে বিরত থাকেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ছুটির শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় উদারপন্থী, অভিবাসী ও একটি কেন্দ্রীয় সরকারি সংস্থার সমালোচনা করেছেন তিনি।

