দেশ-বিদেশে কার্ডের ব্যবহার বেড়েছে
দেশে ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ার পাশাপাশি বিদেশে কার্ডের মাধ্যমে অর্থ ব্যয়ের প্রবণতাও বাড়ছে। গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪০ কোটি ২০ লাখ টাকা।

