শান্তির শহর এখন আতঙ্কের জনপদ
ভৈরব পাড়ে গড়ে ওঠা নগরীর মানুষের জীবন থেকে যেন হারিয়ে গেছে স্বস্তি। সকাল থেকে গভীর রাত, প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্ক আর উদ্বেগে। চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, সন্ত্রাস, অস্ত্রের মহড়া, কিশোর গ্যাং ও হত্যাসহ নানা অপরাধের অভিযোগে ক্রমেই অস্থির হয়ে উঠছে একসময়ের শান্তির শহর হিসেবে পরিচিত খুলনা।



