ক্রীড়াচর্চার বিকল্প নেই, খেলোয়াড়দের সাফল্য পুরো জেলার গর্ব: কুড়িগ্রামের জেলা প্রশাসক
জাতীয় পর্যায়ে কুস্তি ও কারাতে প্রতিযোগিতায় পদকজয়ী কুড়িগ্রামের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ২৩ নভেম্বর বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম সভাকক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।


