নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম সিরিজ, একসঙ্গে ফাওয়াদ-মাহিরাসহ ১০ তারকা
পাকিস্তানের বিনোদন শিল্পের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশটির প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ মুক্তির অপেক্ষায়। সিরিজটিতে একসঙ্গে দেখা যাবে পাকিস্তানের বিনোদনজগতের জনপ্রিয় ১০ তারকাকে।

