ফুুলবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাইদুল ইসলাম (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে পৌর শহরের তেতুলিয়া এলাকায় ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


