বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তাপ আবারও ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগরীয় দেশ বাহরাইনে। দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।


