রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
রাজবাড়ী শহরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে।


