আর্জেন্টিনায় ফুটবল অনুশীলনে বজ্রপাত, প্রাণ গেল ৩৪ বছর বয়সী খেলোয়াড়ের
আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় ফোরমোসা প্রদেশে ফুটবল অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ চলাকালে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী খেলোয়াড় ইভান মিয়ের্স। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে প্রাদেশিক রাজধানী ফোরমোসায় এ দুর্ঘটনা ঘটে।



