গাংনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। আটককৃতরা হলেন- কাজিপুর মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন শুভ (২২) এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৯)।


