আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২৫টিতে সাধারণ ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের অব্যাহত আন্দোলনের মুখে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬এর ১৩(১) ধারায় অনির্দিষ্ট কালের জন্য ২১টি তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে।



