অপহরণ ও জিম্মি করে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, নারী-শিশুসহ ৫০ জন উদ্ধার
অপহরণ করে জিম্মি করার পর সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে একটি মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে। চক্রটির কবল থেকে মুক্ত হয়ে ছয় দিন খাবার ও পানি ছাড়া গভীর সমুদ্রে ভেসে থাকার পর নারী ও শিশুসহ ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।



