খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ভোররাতে উপজেলার সেনহাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক-০২ এলাকার তিন রাস্তার মোড়ে এ বিস্ফোরণ ঘটে।


