২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু, হাসপাতালে ৯২৫
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম ও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৫ জন। শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



