কেশমে মার্কিন ড্রোন ভূপাতিত, ওমান উপকূলে দুই তেল ট্যাঙ্কারে হামলা
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর (MQ-1 Predator) ড্রোন ধ্বংস করেছে।


