নড়াইলের বেন্দারচরে হিন্দু বসতি নেই, এআই ছবি দিয়ে হামলার গুজব ছড়াচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ: পুলিশ
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে জেলা পুলিশ।


