অভিমান ভেঙে আবার জুটি বাঁধছেন জোভান-ফারিণ
ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। একসময় একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তাঁরা। তবে ব্যক্তিগত মনোমালিন্য ও বিতর্কের কারণে দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে দেখা যায়নি এই দুই অভিনয়শিল্পীকে।


