ভারতে যোগব্যায়াম শিখতে এসে বারবার ধর্ষণের শিকার জাপানি নারী
যোগব্যায়াম প্রশিক্ষক (যোগা টিচার) হওয়ার প্রশিক্ষণ নিতে গত সেপ্টেম্বরে জাপান থেকে ভারতের কেরালার ভারকালায় এসেছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। কিন্তু তাঁর সেই শিক্ষাজীবনের অভিজ্ঞতা রূপ নেয় ভয়, হয়রানি আর চরম মানসিক যন্ত্রণার এক দুঃস্বপ্নে।


