ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ও আজ শনিবার উপজেলার রামচন্দ্রপুর ও মানরা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।


