চার সমর্থককে নিষিদ্ধ করল ম্যানইউ
মালিকপক্ষ গ্লেজার পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শাস্তির মুখে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের চার সমর্থক। ইতালিয়ান ক্লাব এএস রোমার বিপক্ষে ম্যাচে মাঠে ডজনখানেক টেনিস বল ছুড়ে খেলা বন্ধ করে দেওয়ার ঘটনায় তাঁদের ওল্ড ট্রাফোর্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।


