আইপিওর পর মিলিয়নিয়ার হলেন অ্যানথ্রপিকের প্রায় সব কর্মী
শেয়ারবাজারে রেকর্ড গড়ে অভিষেকের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রায় ৯৬ শতাংশ কর্মীর হাতে থাকা শেয়ারের মূল্য ১০ লাখ ডলার ছাড়িয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মীই কাগুজে হিসাবে মিলিয়নিয়ার হয়েছেন।


