তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়তে আনুষ্ঠানিক মনোনয়ন জমা দিচ্ছেন বুকেলে
এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পথ চূড়ান্ত করতে যাচ্ছেন। আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তিনি সর্বোচ্চ নির্বাচনী ট্রাইব্যুনালে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।


