বাসায় ওভেন নেই? সাধারণ চুলাতেই বানান রেস্টুরেন্টের স্বাদের মজাদার তন্দুরি চিকেন!
তন্দুরি চিকেন খেতে ইচ্ছা করছে, কিন্তু বাসায় ওভেন নেই? তাহলে মন খারাপের কিছু নেই। কারণ তন্দুরি চিকেন বানাতে দামি ওভেন কিংবা বিশেষ কোনো যন্ত্রপাতির দরকার হয় না। সাধারণ গ্যাসের চুলা আর একটি ঢাকনাযুক্ত প্যান থাকলেই তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের মতো মজাদার তন্দুরি চিকেন।


