শিশুর অ্যাজমা থাকলে শীতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন যেভাবে
শিশুর অ্যাজমা বা হাঁপানি থাকলে অভিভাবকদের বড় চিন্তার বিষয় হয়ে ওঠে, কীভাবে ঘরের ধুলাবালি নিয়ন্ত্রণ করা যায়। ঘরের ভেতরের ধুলাবালি, স্যাঁতসেঁতে ভাব কিংবা সুগন্ধি দ্রব্যও শিশুর শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করে হঠাৎ অ্যাজমা অ্যাটাকের কারণ হয়ে উঠতে পারে।


