শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠক: নতুন বিশ্বব্যবস্থার পথে শি ও পুতিনের বড় কূটনৈতিক সাফল্য?
দক্ষিণ চীনের শেনেজনের পাহাড়ঘেরা একটি সরকারি ভিলায় বৃহস্পতিবার এক অভূতপূর্ব দৃশ্য দেখা যায়—বিশ্বের সবচেয়ে বড় তিনটি পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের বিশ্বশান্তির রক্ষক হিসেবে তুলে ধরেন।


