পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
গত দুইদিনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮নভেম্বর) ও বৃহস্পতিবার (১৯নভেম্বর) দিবাগত রাত পর্যন্ত সময়ের মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।


