ইরানের সঙ্গে অচলাবস্থা শিগগিরই সমাধানের প্রতিশ্রুতি ট্রাম্পের
ইরানের সঙ্গে চলমান অচলাবস্থা ও উত্তেজনা খুব শিগগিরই নিষ্পত্তি করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেকোনো উপায়ে এই সংকটের ইতি টানার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি এমন একটি স্থায়ী চুক্তির ওপর জোর দিয়েছেন, যা ভবিষ্যতের মার্কিন প্রশাসনের ওপরও বলবৎ থাকবে।

