গ্যাব্রিয়েলকে নিয়ে রিয়ালের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করতে পারে ম্যানইউ
ম্যানচেস্টার ইউনাইটেডের ১৬ বছর বয়সী প্রতিভা জেজে গ্যাব্রিয়েলের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাব্য চুক্তি নিয়ে আইনি পদক্ষেপের কথা ভাবছে ইংলিশ ক্লাবটি। অভিযোগ, গ্যাব্রিয়েলের সঙ্গে গ্রীষ্মেই অনুমতি ছাড়াই অন্য ক্লাব যোগাযোগ করেছিল।

