রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার
রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম।


