কালীগঞ্জে ৩ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, মসুর ও গমের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি দপ্তরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।



